২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের অনাকাঙ্ক্ষিত বিদায়কে ‘হতাশাজনক’ বলে আখ্যায়িত করেছেন বিসিবির নবনিযুক্ত অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল।

Date: 2026-05-13
news-banner
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের অনাকাঙ্ক্ষিত বিদায়কে ‘হতাশাজনক’ বলে আখ্যায়িত করেছেন বিসিবির নবনিযুক্ত অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, পূর্ববর্তী বোর্ড প্রশাসনের অদূরদর্শিতার কারণেই বাংলাদেশ বিশ্বকাপের মতো মঞ্চ মিস করেছে। আইসিসি সমাধানের সুযোগ দিলেও তা কাজে লাগানো হয়নি। তবে বর্তমান প্রেক্ষাপটে বিসিসিআই সভাপতি মিঠুন মানহাসের সঙ্গে নিজের সুসম্পর্কের কথা উল্লেখ করে তামিম আশ্বাস দিয়েছেন যে, বাংলাদেশে বর্তমানে নিশ্ছিদ্র নিরাপত্তা বিদ্যমান এবং দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক পুনরুদ্ধারে তিনি বদ্ধপরিকর।

Leave Your Comments