এক সংবাদ সম্মেলনে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ

Date: 2026-03-05
news-banner
 রিপোর্টার : সাইদুল আলম আরিফ 
৪/৩/২০২৬ সন্ধ্যায় এনসিপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ তার বাবা, মা, স্ত্রী এবং নিজের নামে থাকা সব ব্যাংক একাউন্টের পূর্ণাঙ্গ হিসাব ও যাবতীয় লেন-দেনের তথ্য সবার সামনে তুলে ধরেছেন। আসিফ মাহমুদের ব্যাংক একাউন্টগুলোতে জমা রয়েছে মোট ৯ লাখ ৭৮ হাজার ৫৫৬ টাকা, তার স্ত্রীর একাউন্টে রয়েছে ৬১৩ টাকা।

সংবাদ সম্মেলনে তিনি এও বলেছেন, মিডিয়ায় নানান প্রোপাগান্ডা যারা ছড়াচ্ছে তাঁদের সৎসাহস থাকলে সামনে এসে জনসম্মুখে সেগুলো প্রমাণ দিক। বিশেষ সূত্র কিংবা বেনামী উড়ো সূত্রের বরাতে যারা নিউজ করে, তারা মিথ্যার আশ্রয় নিচ্ছে। তাদের প্রোপাগান্ডার পক্ষে বিন্দুমাত্র প্রমাণ কোনো মিডিয়া এখন পর্যন্ত দিতে পারেনি।

Leave Your Comments