পাঁচ বছরে বরুড়াকে আদর্শ উপজেলা করা হবে। আজ রাজধানীর অফিসার্স ক্লাবে বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিলে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জনাব জাকারিয়া তাহের সুমন।

Date: 2026-02-28
news-banner

রিপোটার :-মো:শাখাওয়াত হোসাইন।
আজ ২৭-ফেব্রুয়ারি ২০২৬ইং রাজধানীর অফিসার্স ক্লাবে ‘বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকা’-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৮ (বরুড়া) সংসদীয় আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী  বিএনপির নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জনাব,জাকারিয়া তাহের সুমন। 
পাঁচ বছরে বরুড়াকে আদর্শ উপজেলা করা হবে বলে প্রতিশ্রুতি দেন মাননীয় মন্ত্রী, জনাব, জাকারিয়া তাহের সুমন।উনি উনার বক্তিতায় বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল সুন্দর একটি আয়োজন করে বরুড়া বাসীকে একত্রিত  করার জন্য জনকল্যাণের সকল সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন। 

ইফতারের পূর্বে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ইফতার ও দোয়া অনুষ্ঠানে বরুড়া উপজেলার  ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ, ব্যাবসায়ী,  সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave Your Comments