দুনিয়ার সংক্ষিপ্ত সফর শেষে বিদায় নিয়েছেন, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি এবং মানবিক কুমিল্লা'র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান উদবাতুল বারী আবুর বাবা এম শমশের আলী।

Date: 2026-02-27
news-banner
*দুনিয়ার সংক্ষিপ্ত সফর শেষে বিদায় নিয়েছেন, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি এবং মানবিক কুমিল্লা'র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান উদবাতুল বারী আবুর বাবা এম শমশের আলী।* 

রিপোটার :-মো:শাখাওয়াত হোসাইন।

কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি এবং মানবিক কুমিল্লা'র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান উদবাতুল বারী আবুর বাবা এম শমশের আলী অদ্য বিকাল ৫ ঘটিকায় কুমিল্লা টাওয়ার হসপিটালে শেষ নির্শ্বাষ ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাযার নামাজ আগামীকাল বাদ জুম্মা কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত হবে। উক্ত জানাযার নামাজে সকলকে উপস্থিত থেকে মরহুমকে শেষ বিদায় দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানানো হলো। বাংলাদেশের জাতীয়তাবাদী দল কুমিল্লা মহানগর শাখার সভাপতি জনাব, উদবাতুল বারী আবুর বাবা এম শমশের আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন, কেন্দ্রিয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী, জনাব, জাকারিয়া তাহের সুমন এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ (ভিপি ওয়াসিম) মরহুমের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করেন। 
শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়-স্বজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন আল্লাহ পাক যেন মরহুম এম শমশের আলীকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।আল্লাহ মরহুমের শোকাহত পরিবারকে এই শোক সইবার তৌফিক দান করুন।

Leave Your Comments