গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর একান্ত সচিব হলেন মোয়াজ্জেম হোসেন (কল্লোল) ভাই।
________________
মো:শাখাওয়াত হোসাইন_______________
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমনের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মোয়াজ্জেম হোসেন (কল্লোল)। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তানভীর হাসান রুমন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
মোয়াজ্জেম হোসেন (কল্লোল) ভাই দীর্ঘদিন ধরে জাকারিয়া তাহের সুমনের রাজনৈতিক পিএস হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। রাজনৈতিক ও সাংগঠনিক পরিমণ্ডলে তার সততা, নিষ্ঠা ও দক্ষতার কারণে তিনি আস্থাভাজন হিসেবে পরিচিতি লাভ করেন।
এক সময় শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত থাকা কল্লোল ভাই তাঁর মার্জিত আচরণ, বিনয়ী স্বভাব ও মানুষের প্রতি আন্তরিকতার জন্য বরুড়াবাসীর কাছে সুপরিচিত ও জনপ্রিয় হয়ে ওঠেন। স্থানীয় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।